• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের কর্মকর্তাদের দূর্নীতি গোমর একে একে বের হতে শুরু করেছে : সালাম

প্রকাশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ১০:৫৫
আপডেট: রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ১০:৫৫

966659

সরকারের কর্মকর্তাদের দূর্নীতি গোমর একে একে বের হতে শুরু করেছে : সালাম

সিনিয়র করেসপন্ডেন্ট
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, আওয়ামী সরকারের কর্মকর্তারা কি পরিমাণে দূর্নীতি করেছে, লুট করেছে তার গোমর এখন একে একে বের হচ্ছে। সরকার ক্ষমতায় থাকতেই এসব দূর্নীতির কথা প্রকাশ পাচ্ছে, আর পতন হওয়ার পর দেখা যাবে এরা কত লক্ষ কোটি টাকা লুট করেছে।

রবিবার (৩১ মার্চ) রাজধানীর বংশাল রওশন মহল কমিউনিটি সেন্টারের ৩০ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, আজকে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারাও কোটি কোটি টাকার মালিক। কোথায় থেকে এলো এই টাকা? ক্ষমতাসীন দলের এমপি প্রকাশ্যে দূর্নীতি করে নির্বাচনী ব্যয়ভার উঠাবেন বললেও সরকার নিশ্চুপ। কারণ, দূর্নীতি করার জন্য সরকার দলীয় নেতাদের ফ্রী লাইসেন্স দেওয়া হয়েছে। জনগণের টাকা লুটকারীদের বিচার এই দেশেই হবে।

৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বংশাল থানা বিএনপির সাবেক সভাপতি তাইজুদ্দিন তাইজু, ৪৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান ভান্ডারী, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ খোকন, ৩১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি তাজুল ইসলাম তাজু, বংশাল থানা বিএনপি নেতা নজরুল ইসলাম নাসির, জাহাঙ্গীর, মোহাম্মদ লিটন, চান মিয়া, সাদ্দামসহ ৩৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com