• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের পতনের মধ্যদিয়ে গুম-খুনের বিচার হবে: টুকু

প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ৬:৫৭
আপডেট: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ৬:৫৭

9888879

সরকারের পতনের মধ্যদিয়ে গুম-খুনের বিচার হবে: টুকু

নিউজ ডেস্ক

এই সরকারের পতনের মধ্যে দিয়ে গুম-খুনের বিচার হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। আমরা বলতে চাই এই রাষ্ট্রীয় বাহিনী দিয়ে যারা রাষ্ট্রের জনগণের সাথে অন্যায় করছে তাদের বিচার এই বাংলার মাটিতে হবে।

বুধবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একদফার আন্দোলন চলছে। এই অনাচার-অবিচার, গুম-খুনের বিচার এই সরকারের পতনের মধ্যে দিয়ে হবে, ইনশাআল্লাহ্। আমাদের নেতাকর্মীদের ওপর অন্যায় অবিচার অত্যাচার করছেন। গ্রেফতার করছেন। এতে কোনো কাজ হবে না আন্দোলন চলবেই।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়। গণতন্ত্রে বিশ্বাস করে, স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা শান্তিপূর্ণ ধারার রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে আছি এবং থাকব। দেশনেত্রীকে মুক্ত করব, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান মানববন্ধনে সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, নুরুল ইসলাম নয়ন, রুহুল আমিন আকিল, মাহবুবুল হাসান পিংকু।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com