• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের পতন ঘটাতে জনগণকে বুঝাতে হবে : খন্দকার মোশাররফ

প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ১২:২৮
আপডেট: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ১২:২৮

9663698 5

সরকারের পতন ঘটাতে জনগণকে বুঝাতে হবে : খন্দকার মোশাররফ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, সরকারের পতন ঘটাতে জনগণকে বুঝাতে হবে। আগে বিএনপি নেতাকর্মীদের বুঝতে হবে ১০ দফা কি? এরপর জনগণকে বুঝাতে হবে। বিএনপি একা সরকারের পতন ঘটাতে পারবে না। জনগণকে সঙ্গে রাখতে হবে।

গত রবিবার বিকেলে কুমিল্লা হাইওয়ে সড়কের পাশের সৈয়দপুর এলাকায় হোটেল নূর মহলে আয়োজিত বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ২৭ দফার ব্যাখ্যা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ঘোষিত ১০ দফার ব্যাখ্যা-বিশ্লেষণ করেন।

খন্দকার মোশাররফ বিএনপি নেতাদের উদ্দ্যেশে বলেন, আপনাদের যদি কেউ বলে এই ১০ দফা না মানলে কি করবেন? আপনারা বলবেন, আমরা সরকারের পতন ঘটাবো। এই পতন শুধু বিএনপি নয় দেশের জনগণ ঘটাবে। জনগণের শক্তির ওপর কোনো শক্তি নেই। দেশের আরও ৩৩ দল আমাদের (বিএনপির) সাথে যুগপৎ আন্দোলন করছে। তাদের সাথে জনগণকে নিয়ে এই সরকারের পতন ঘটাবো। সরকারের পতন ঘটিয়ে আমরা একা সরকার চালাব না। যারা এই সরকারের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে থাকবে আমরা তাদের নিয়ে সরকার গঠন করব।

এ সময় বিএনপি নেতা খন্দকার মোশাররফ বলেন, শ্রীলঙ্কার দিকে তাকান। ১৮ বছর এক পরিবার থেকে পুরো দেশ চালিয়েছে। যখন জনগণ রাস্তায় নামছে। তখন কিন্তু কেউ টিকতে পারে নাই। একজনে জাহাজে কইরা পালাইছে। কয়েকজনকে উলঙ্গ কইরা পিটাইছে। পানির মধ্যে ফালাইয়া চুবাইছে। তো ওই ক্ষমতা যদি যাইতে পারে, আইয়ুব খানের মতো ক্ষমতাবান যদি যাইতে পারে। জনগণ এরশাদের মতো ক্ষমতাবান যদি তাড়াইতে পারে। তো আরেকজনকে তাড়াইতে পারবে না কেন? এটা করতে হলে আমাদের সকলকে বুঝতে হবে। আর তার জন্যই আমরা ১০ দফা দিয়েছি।

এই বিএনপি নেতা বলেন, অনেকেরই ধারণা ছিল ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশ থেকে আমরা বড় ধরনের আন্দোলনের ঘোষণা করব। কিন্তু না ঢাকার গণসমাবেশ ছিল বিভাগীয় গণসমাবেশ। অন্যান্য জেলায় যেরকম গণসমাবেশ হয়েছে ঢাকার গণসমাবেশও একই ধরনের। তবে আমরা আন্দোলনের ১০ দফা ঘোষণা করেছি। এর মধ্যে আমাদের গণমিছিল, গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সারাদেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসব কর্মসূচিতে অংশ নিয়েছে। এরপর আমরা গণঅভ্যুথানের ডাক দেব। সবাই এক কর্মসূচি পালন করবেন।

কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির নেতাকর্মীরা অংশ নেয়া এই কর্মশালায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাইদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com