• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের পদত্যাগের দাবিতে আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি

প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩ ৭:৩৬
আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩ ৭:৩৬

সরকারের পদত্যাগের দাবিতে আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগের দাবিতে আগামী ২৭ জুলাই বৃহস্পতিবার ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি।
শনিবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার আবারও নীল নকশার নির্বাচন করতে চাচ্ছে। তাই তারা পছন্দের ডিসি-এসপিদের নিয়োগ দিচ্ছে। কিন্তু বারে বারে ঘু-ঘু তুমি খেয়ে যাও ধান। এবার সেটা হবে না। শেখ হাসিনাকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। শুধু আমরা না জাতীয় পার্টিসহ অন্যান্য দল যারা সরকারে আছে তারাও বলছে এই সরকারের অধীনে নির্বাচন হবে না।’

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ডিজিটাল নিরাপত্তা আইনে গুম পরবর্তী জেল খাটা সাংবাদিক শফিকুল ইসলাম কাজলসহ বিগত আন্দোলনে বিএনপির যেসব নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যরা।

সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com