• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের পায়ের নিচে মাটি নাই মানুষ তাদের সাথে নাই : মান্না

প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ৩:২০
আপডেট: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ৩:২০

9666523 8

সরকারের পায়ের নিচে মাটি নাই মানুষ তাদের সাথে নাই : মান্না

তাদের (সরকারের) পায়ের নিচে মাটি নাই। মানুষ তাদের সাথে নাই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার (২৩ মে) ১২টায় জাতীয় প্রেসক্লাবর সামনে সমাবেশে তিনি এ কথা বলেছেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যেই স্যাংশন আসে নাই, যেই স্যাংশনের কথা আমেরিকা বলে নাই। তার কথা সরকার প্রচার করে কেন? কারণ একটাই। তাদের (সরকারের) পায়ের নিচে মাটি নাই। মানুষ সাথে নাই। আন্তর্জাতিকভাবে যারা ছিল, তারা বলেছে, হয় ভাল নির্বাচন দাও, না হলে আমরা আমাদের কাজ করব।’

তিনি বলেন, ‘সেই প্রেক্ষিতে শেখ হাসিনা ও তার সরকার মনে করছে, যেতে যখন হবেই তখন একটা বাহানা তৈরি করি। গণআন্দোলনে আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি ওই আমেরিকার কারণে, বিদেশি শক্তির কারণে।’

মান্না বলেন, ‘আমাদেরকে কেউ কেউ প্রশ্ন করে, এ তো যেতে চায় না। আমরাও জানি। এমনিতে কি কেউ যেতে চায়? ও যাতে যায় সে ব্যবস্থা করার জন্যই তো এই পদযাত্রা, রোড মার্চ। সে ব্যবস্থা করার জন্য আমরা আরও বড় কর্মসূচি দেব এবং সবাই মিলে দিব।’

সমাবেশে যোগ দিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘আমরা এখন দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক অঙ্গনে তাদের ব্যাপারে সমালোচনা শুরু হয়েছে। তাদের ব্যাপারে কিছু কড়া অবস্থান তৈরি হয়েছে। তাতেই তাদের পায়ে কাপন ধরে গেছে। তাদের জনসমর্থন আজ কোথায়? সেটা এখন দেখা যায় না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, এখন নাকি তারা প্রতিরোধ করবেন! আমাদের লড়াই একটা গণতান্ত্রিক অধিকার। এই লড়াইকে নাকি তাদের প্রতিরোধ করতে হবে। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে।’ সরকারকে লক্ষ্য করে সাকি বলেন, ‘এটা হচ্ছে পতনের আগ মুহূর্তে লম্ফঝম্প। এই লম্ফঝম্প টিকবে না।’

সরকারের পদত্যাগ, অন্তবর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে গণতন্ত্র মঞ্চের ব্যানারে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

কর্মসূচি থেকে জানানো হয়, আজ ও বৃহস্পতিবার পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৪ জুন থেকে ৮ জুন পর্যন্ত লং মার্চ করবে এই জোট।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ভারপ্রাপ্ত সভাপতি কামালউদ্দিন পাটোয়ারী, স্থায়ী কমিটির সভাপতি সিরাজ মিয়া। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com