• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের পিছনে যারা, তাদেরও বিদায় নিতে হবে : সালাম

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ১০:০৬
আপডেট: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ১০:০৬

966002548 1

সরকারের পিছনে যারা, তাদেরও বিদায় নিতে হবে : সালাম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম মন্তব্য করে বলেছেন, এই অবৈধ, দুর্নীতিবাজ, বিদায়ী সরকারের পিছনে যারা থাকবে তাদেরও বিদায় নিতে হবে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) পল্টনের ভাসানী ভবনে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠান ও দেশনেতাদের মুক্তির দাবিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, খুলনায় যারা বাস বন্ধ করে দিয়েছে, তাদেরকে বলবেন- আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে না। তখন তারা ব্যবসা করবে না? এটা একটা পাগল সরকার, অবৈধ সরকার, দুর্নীতিবাজ সরকার, বিদায়ী সরকার; এই সরকারের পিছনে যারা থাকবে তাদেরও বিদায় নিতে হবে।

কয়েকজন পুলিশ কর্মকর্তাকে জোর করে অবসরে পাঠিয়ে দিয়েছে। কারণ তারা নাকি তারেক রহমানের সাথে যোগাযোগ করে। তাহলে বুঝেন অনেকেই তারেক রহমানের সাথে যোগাযোগ করা শুরু করে দিছে। তাই এই সরকারের পিছু ছাড়েন। তারেক রহমান ও বিএনপির পিছনে আসেন। কারণ আগামী সরকার হবে বিএনপির সরকার।

তিনি বলেন, এই সরকার বলার মতো একটা ভালো কাজও করে নাই। যত অন্যায় অবিচার সব করেছে। ভোটের রাজনীতিকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। গণতন্ত্র ধ্বংস করেছে, রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, মিডিয়া বন্ধ করেছে, কি করে নাই তারা? চুরি করেছে বাটপারি করেছে। তারপরও বড় বড় কথা বলে।

সকলকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কে ডাক দিল, কে দিল না। তা না দেখে নিজের ইচ্ছায় নিজ দাবিতে রাস্তায় নেমে পড়েন।

আয়োজক সংগঠনের সভাপতি মো. সালাউদ্দিন খানের (পিপিএম) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদারের সঞ্চালনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, জিনাফ, সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com