• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের মেগা দুর্নীতিতে মাথাপিছু ঋণ সীমা ছাড়িয়েছে : ইসলামী আন্দোলন

প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ৭:২৫
আপডেট: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ৭:২৫

9878785

সরকারের মেগা দুর্নীতিতে মাথাপিছু ঋণ সীমা ছাড়িয়েছে : ইসলামী আন্দোলন

জনতার আওয়াজ ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, মেগা প্রজেক্টের নামে সরকারের সীমাহীন দুর্নীতির কারণে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ থেকে দেড় লাখে উন্নীত হয়েছে।

সম্প্রতি সিপিডি’র আর্থিক রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শাসকগোষ্ঠীর ব্যর্থতার দায়ভার জনগণ নিতে বাধ্য নয়।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, এম হাছিবুল ইসলাম, মাওলানা নূরুল করিম আকরাম।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, সম্প্রতি ফ্রি স্টাইলে ব্যাংক ডাকাতি হচ্ছে। দিনে দুপুরে ফিল্মি স্টাইলে ব্যাংক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে তাই প্রমাণিত হয়। ব্যাংক ডাকাতির ঘটনা ১৯৭২-৭৩ এর ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। তিনি ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি করেন। সেইসঙ্গে ঘটনার আসল রহস্য উদঘাটন করে দেশবাসীকে জানানোরও দাবি জানান।

ইউনুছ আহমাদ বলেন, মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। মানুষ চরম ভোগান্তিতে দিনাতিপাত করছে। দেশব্যাপী ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস সংকট মারাত্মক রূপ নিয়েছে। সীমাহীন ভোগান্তির মধ্যে মানুষ, আর সরকার বলছে মানুষ খুব সুখে আছে! অপরদিকে দেশব্যাপী সীমাহীন ভিক্ষুক বেড়েছে। এভাবে মানুষকে ভিক্ষাবৃত্তির মধ্যে ফেলে দেশ কীভাবে উন্নয়নের মহাসড়কে? এটা দেশবাসীকে ভাবিয়ে তুলেছে। এভাবে চাপাবাজি করে দেশ চলতে পারে না। সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই। কাজেই ক্ষমতা থেকে সরে জনগণের সরকার প্রতিষ্ঠা করে সময়ের দাবি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com