• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের সমস্ত চক্রান্তকে জনগণ ব্যর্থ করে দেবে : মির্জা ফখরুল

প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ৭:২০
আপডেট: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ৭:২০

Capture 6

সরকারের সমস্ত চক্রান্তকে জনগণ ব্যর্থ করে দেবে : মির্জা ফখরুল

বাংলাদেশ মানুষকে বোকা বানিয়ে, প্রতারণা করে এই সরকার ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারকে অবশ্যই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। আপনাদের সমস্ত চক্রান্তকে জনগণ ব্যর্থ করে দেবে। জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা পরাজিত হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

শনিবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে এই অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়।

সকল মানুষের নিকট আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘এখনো সতর্ক হোন, সজাগ হোন, যারা আজকে ক্ষমতাকে বেআইনিভাবে জোর করে ধরে রাখার জন্য সমস্ত ভিন্ন মতকে দমন করছে, হত্যা করছে, গুম করছে, নির্যাতন করছে, কারাগারে নিচ্ছে। তাদের হাত থেকে আপনারও পার পাবেন না। তাই আজকে সকলের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com