• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার জনগণের পকেটের টাকা দিয়ে উন্নয়নের জোয়ারে ভাসছে: সেলিমা রহমান

প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ৩:৩৮
আপডেট: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ৩:৩৮

96001 6

সরকার জনগণের পকেটের টাকা দিয়ে উন্নয়নের জোয়ারে ভাসছে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বর্তমান সরকার জনগণের পকেটের টাকা দিয়ে উন্নয়নের জোয়ারে ভাসছে। জনগণের টাকা দুর্নীতি-লুটপাট করে বিদেশে পাচার করছে। সরকারের দুর্নীতির কারণে দেশের জনগণ না খেয়ে মরছে। সরকার জনগণকে নিয়ে ভাবে না।

আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় তিন শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

960020 2

সেলিমা রহমান বলেন, দেশের লক্ষ কোটি টাকা লুট ও পাচার হয়ে যাচ্ছে। আর এই লুটপাটের সঙ্গে আওয়ামী লীগের নেতারা জড়িত। তাই সরকার লুটেরাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং বিদ্যুৎসহ নিত্যপন্যের দাম বাড়িয়ে সরকারি সিন্ডিকেটকে আরও উৎসাহিত করছে।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বেগম সেলিমা রহমান।

তিনি বলেন, অবৈধ সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মামলা, হামলা করে ক্ষমতায় টিকে আছে। সংকট উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনে এই অবৈধ সরকারকে বিদায় করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। এ সময় আরও বক্তব্য দেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহসভাপতি ইয়াসমিন আরা হক, যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, সহসম্পাদক শাহিদা মির্জা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস, উত্তরের সভাপতি নায়েবা ইউসুফ ও সাধারণ সম্পাদক রুনা লায়লা রুনা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com