• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায় : আবদুস সালাম

প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ৬:০১
আপডেট: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ৬:০১

9660025632 4

সরকার দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায় : আবদুস সালাম

সর্বক্ষেত্রে ব্যর্থ গণবিরোধী আওয়ামী সরকার সকল মহল থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন উদ্ভ্রান্তের মতো আচরণ শুরু করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

তিনি বলেন, পতনোন্মুখ এই সরকার নিজেকে রক্ষার জন্য সারাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা সারাদেশে বিরোধী মতের রাজনৈতিক কর্মীদের ওপর হামলা-মামলার পুরনো অস্ত্র ব্যবহারের পাশাপাশি নতুন করে নির্যাতন শুরু করেছে।

আবদুস সালাম অভিযোগ করেন, চলমান আন্দোলন কর্মসূচিগুলোতে জনতার বাধভাঙ্গা জোয়ার ঠেকাতে সরকার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে, তারা কর্মসূচিতে আগত নেতাকর্মীদের ওপর হামলা করে এ পর্যন্ত ৫ জনকে হত্যা এবং শত শত নেতাকর্মীকে আহত করেছে।

আজ বুধবার (১৯ অক্টোবর) বেলা ৩ টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র এক জরুরী সভায় সভাপতির বক্তব্য দানকালে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

নয়াপল্টনস্থ ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত এই জরুরী সভায় ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ ছাড়াও গত সিটি কর্পোরেশন নির্বাচনে দল মনোনীত কাউন্সিলর প্রার্থী ও নির্বাচিত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com