• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার দেশের সম্পদ লুট করতে করতে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে : দুদু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ২:২৩
আপডেট: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ২:২৩

9604 5

সরকার দেশের সম্পদ লুট করতে করতে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই সরকার দেশের সম্পদ লুট করতে করতে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে তাই এই সরকার পতনের আন্দোলনে আসুন সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামি। এ ছাড়া অন্য কোন পথ নাই।

বৃহস্পতিবার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, কর্তৃত্ববাদী শাসক সব সময় নির্লজ্জ হয়। এদের লজ্জা শরম বলতে কিছু থাকে নাই। এরা চোখের উপরে এত মিথ্যা কথা এত লুটপাট করতে পারে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এটা সম্ভব না।

তিনি বলেন, বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট গতকাল বিএনপি আইনজীবীদের ও সাংবাদিকদের যেভাবে পিটিয়েছে এটা অকল্পনীয় একটা ঘটনা। দেশের সর্বোচ্চ বিচারালয় এভাবে গুণ্ডামি হয় এটা ভাবা যায় না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবি করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, দেশের সবচেয়ে গ্রহণযোগ্য, সম্মানিত, তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, রুহুল কবির রিজভী, মীর শরাফত আলী শফু, মুন্নাসহ বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় জেলে। তাদেরকে মুক্তি দিন তা না হলে এদেশের জনগণ জেলের তালা ভেঙ্গে তাদেরকে মুক্ত করবে।

তিনি বলেন, কোর্টের, আইনের, বিচারের কি অবস্থা এটা আমরা সবাই প্রত্যক্ষ করছি। এই দেশ স্বাধীন করতে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে। লক্ষ লক্ষ মা বোন নিজেদের আবরু হারিয়ে। সেই দেশে বর্তমানে দেশের মানুষ ভোট দিতে পারে না। এই আওয়ামী লীগ মঈন ও ফখরুদ্দিনের কাঁধে ভর করে তথাকথিত কেয়ারটেকার সরকারের মাধ্যমে ক্ষমতায় এসে দেশের অবস্থাটা কি করেছে। এই সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। দেশের সম্মান নষ্ট করেছে। এ সরকার বাংলাদেশকে সারা বিশ্বের কাছে উপহাসের পাত্র হিসেবে পরিণত করেছে।

দুদু বলেন, বর্তমান অবৈধ সরকার এমন কোন নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাই যার দাম বাড়ায়নি। তারা দেশের সম্পদ লুট করতে করতে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে তাই এই সরকার পতনের আন্দোলনে আসুন সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামি। এ ছাড়া অন্য কোন পথ নাই।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহাতাব, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com