• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার রাতের বেলায় দেয়ালে নিজের ছায়া দেখেও চিৎকার করে ওঠে : আলাল

প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৭:৩৯
আপডেট: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৭:৩৯

9665254 1

সরকার রাতের বেলায় দেয়ালে নিজের ছায়া দেখেও চিৎকার করে ওঠে : আলাল

সরকার ছায়া আতঙ্কে ভুগছে। রাতের বেলায় দেয়ালে নিজের ছায়া দেখেও চিৎকার করে ওঠে। নাশকতা নাশকতা বলে চিৎকার করে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএনপির যুগ্ম মহাসচিব এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তি‌নি ব‌লেন, সরকার রাতের বেলায় দেয়ালে নিজের ছায়া দেখেও চিৎকার করে ওঠে, এর জন্য বিএনপি দায়ী না। এ ভয়ের কারণে আজও পঞ্চগড়ে এক বিএনপিকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আর কত? হত্যা নির্যাতন করবেন আর বচন দেবেন তা-তো হয় না।

শনিবার (২৪ ডি‌সেম্বর) বিকেলে যশোর বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলাল বলেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ করছি না, আমরা কাউকে উৎখাতের জন্য ওয়াদা করে নামিনি। একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আমরা তাতে অংশ নেব। সেখানে প্রমাণ হবে কারা জনপ্রিয়।

যুবদ‌লের সা‌বেক এই সভাপ‌তি বলেন, ব্যাংকগুলো ফাঁকা হয়ে গেছে। যত লক্ষ-কোটি টাকা পাচার হয়েছে তা দিয়ে ১০টা পদ্মা সেতু করা যেত। আমরা এর বিরুদ্ধে কথা বলছি। এটা অব্যাহত থাকবে। এখানে যিনি বাধা সৃষ্টি করবেন তিনি টিকতে পারবেন না।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকে খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com