• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাংবাদিকদের হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ

প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১০:১৫
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১০:১৫

9600026

সাংবাদিকদের হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ

রাজশাহী প্রতিনিধি
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের উদ্দেশে হুমকি দিয়েছেন।

রবিবার (৬ জুলাই) রাত ৮টার দিকে রাজশাহী নগরীর রেলগেট এলাকা থেকে শুরু হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হওয়া এনসিপির পদযাত্রায় অংশ নিয়ে তিনি এই হুমকি দেন।

পদযাত্রা শেষে জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে তিনি বক্তৃতা করেন। বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘খুনি হাসিনার পক্ষে বসুন্ধরার মিডিয়া যে ভূমিকা পালন করেছে, আমরা তা ভুলে যাইনি। বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছেন। তারা আরেকটি এক-এগারো ঘটানোর ষড়যন্ত্র করছেন। জনগণ তা কখনো বরদাশত করবে না।’

তিনি আরো বলেন, ‘দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে জুলাই আন্দোলন অব্যাহত থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে এই আন্দোলন চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চলবে।’

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com