• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১০:৫৭
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১০:৫৭

96002 4

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
মৌলভীবাজার সফরকালে সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রাব্বানীর বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রাব্বানীর বাসভবনে যান তিনি এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রী খালেদা রাব্বানীর সঙ্গে কিছু সময় কাটান এবং তার চিকিৎসা ও সার্বিক শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি খালেদা রাব্বানীর দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রীর এ সফরের সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, বিএনপির রাজনৈতিক সংস্কৃতির মূল ভিত্তি হলো শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিকতা। তার মতে, ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মাঝেও বিএনপি যে সৌজন্য ও দায়িত্বশীলতার পরিচয় দেয়, সাম্প্রতিক ঘটনাটি তারই প্রতিফলন। তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর পাওয়ার পর সংশ্লিষ্টরা দ্রুত সেখানে উপস্থিত হন।

তিনি আরও বলেন, ওই সময় খালেদা রাব্বানী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। একপর্যায়ে তিনি পুরোনো কিছু ছবিও দেখান। সেই আবেগঘন মুহূর্তে প্রধানমন্ত্রী তাকে স্নেহভরে সন্তানের মতো জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং আশ্বস্ত করেন বলেও তিনি উল্লেখ করেন।

মিফতাহ সিদ্দিকী মন্তব্য করেন, বাস্তবিক অর্থে এমন একজন নেতাকে দলীয় প্রধান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া গর্বের বিষয়, যা দেশের জন্যও আনন্দ ও সম্মানের।

উল্লেখ্য, খালেদা রাব্বানী মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বর্তমানে তিনি শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com