• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সামনে আমাদের দিন আসছে: মির্জা আব্বাস

প্রকাশ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ৮:২৫
আপডেট: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ৮:২৫

98888745

সামনে আমাদের দিন আসছে: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক

সরকারের সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে, এ অস্ত্র আর কাজ করবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশের মানুষ আন্দোলন করতে শিখেছে, তারা দাবি আদায় করতে শিখে গেছে। সুতরাং, আমাদের ভয় নাই। আলোর দেখা পাচ্ছি, সামনে আমাদের দিন আসছে। এই সরকারের পতন ঘটিয়ে ইনশাআল্লাহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচনে যাবো।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে গুলশান-১ ডিসিসি মার্কেটের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত গণমিছিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, কী কারণে আজকে এত জনসমাবেশ? কী কারণে এত লোক হচ্ছে মিছিল-মিটিংগুলোতে? আমাদের নেতা কিংবা কর্মী সবাই কিন্তু মিছিলে নাই। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আজকে এই মিছিলে যোগদান করেছে।

বিএনপির এই শীর্ষনেতা বলেন, আজকে যখন আমরা ভোটের কথা বলি, গণমানুষের কথা বলি, আমাদের ছেলেরা রাজপথে নামে তখন তারা (সরকার) গুলি করে, টিয়ারশেল মারে, হত্যা করে, গুম করে। গতরাতে এই এলাকা থেকে বহু ছেলেকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণেও বহু ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

এই সরকারকে দেশবাসী আর দেখতে চায় না মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, ১৫টি বছর এই ভয়ঙ্কর, স্বৈরাচারী একটা সরকার আমাদের কাঁধে চেপে বসেছে। নড়া দিলেও সরে না, ধাক্কা দিলেও পড়ে না। তাদেরকে টেনে-হিঁচড়ে এখান থেকে নামাতে হবে।

গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের সঞ্চালনা করেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের সদস্য সচিব আমিনুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, কৃষকদলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর আয়োজিত এই গণমিছিল গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেট থেকে তিতুমীর কলেজের সামনে দিয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com