• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশে ড্যাবকে শক্তিশালী করার পরামর্শ ফখরুলের

প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ৩:৫৮
আপডেট: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ৩:৫৮

962222147

সারাদেশে ড্যাবকে শক্তিশালী করার পরামর্শ ফখরুলের

জনতার আওয়াজ ডেস্ক

সারাদেশে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবকে শক্তিশালী ও জনকল্যাণকর করতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ২০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় চিকিৎসকদের মধ্যে অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, অধ্যাপক ডা. মাহামুদুল হক সরকার, অধ্যাপক ডা. সরিফুল ইসলাম মন্ডল, ডা. তোজাম্মেল হক বকুল, ডা. জিয়াঊল হক, ডা. আবু মো: আহসান ফিরোজ, ডা. আশরাফুল ইসলাম, ডা. মিজানুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সবাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com