রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাবন্দী ঢাকা কলেজের সাবেক ভিপি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সারাফত আলী সপু’র পরিবারের সাথে বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩, দেখা করতে যান বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেত্রী আরিফা সুলতানা রুমা সহ অন্যান্য নেতৃবৃন্দ।












