• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

‘সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় প্রশাসক জুলাই স্পিরিটের প্রতি অবজ্ঞা’

প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৬:৩২
আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৬:৩২

96598502

‘সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় প্রশাসক জুলাই স্পিরিটের প্রতি অবজ্ঞা’

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সাম্প্রতিক সিদ্ধান্তকে গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম অভিযোগ করেন, এসব নিয়োগে দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যা জুলাইয়ের স্পিরিটের পরিপন্থী।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার প্রত্যাশা থাকলেও সরকার সে পথে না গিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে। গত ২২ ফেব্রুয়ারি ছয়টি এবং ২৪ মার্চ আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এসব সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করেছে।

আবদুল হালিম অভিযোগ করেন, নিয়োগপ্রাপ্তদের মধ্যে জাতীয় নির্বাচনে পরাজিত প্রার্থী ও দলীয়ভাবে সুবিধাবঞ্চিত ব্যক্তিরা রয়েছেন, যা জনমতের প্রতিফলন নয়। একইভাবে গত ১৫ মার্চ ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগেও দলীয় প্রভাব লক্ষ্য করা গেছে বলে তিনি দাবি করেন।

তার মতে, এসব পদক্ষেপের ফলে স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং ভবিষ্যৎ স্থানীয় নির্বাচনে প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তন নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে। কিছু ক্ষেত্রে যোগ্যতার পরিবর্তে দলীয় বিবেচনায় উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পরিবর্তন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ পদে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তার দাবি, এ ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুসরণ করা হয়নি।

সবশেষে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং রাজনৈতিক সংস্কৃতি সমুন্নত রাখতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com