• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটে মঞ্চে ছিলেন জুবাইদা রহমান, রাখেন নি বক্তব্য

প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ১২:৩৩
আপডেট: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ১২:৩৩

965923 1

সিলেটে মঞ্চে ছিলেন জুবাইদা রহমান, রাখেন নি বক্তব্য

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

তাকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। বিশেষ করে জাতীয়তাবাদী ঘরানার মানুষের আগ্রহের কেন্দ্রে থাকেন তিনি।

কারণ, তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী। আবার সিলেটের মেয়েও। অনেকেই ভাবতে ভালবাসেন তারেক রহমানের পর তিনিই জিয়া পরিবারের রাজনৈতিক উত্তরসুরী।

সিলেটের মেয়ে ডাক্তার জুবাইদা রহমান স্বামীর সাথে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আলিয়া মাদরাসার সভামঞ্চে এসেছিলেন। বসেছিলেন সভার শেষ সময় পর্যন্ত। এটিই তার প্রথম কোনো নির্বাচনী সভায় অংশগ্রহণ।

অনেকে ভেবেছিলেন তিনি বক্তব্য রাখতে পারেন। অন্তত তার মুখ থেকে দু’চারটা কথা শোনার প্রবল আগ্রহ ছিল অনেক নেতাকর্মীর। তবে শেষ পর্যন্ত তার আর হয়নি।

কথা বলেন নি ব্যরিষ্টার জাইমা রহমানের জননী ডাক্তার জুবাইদা রহমান।

তাই প্রবল আগ্রহ যাদের ছিল, তারা কিছুটা হলেও হতাশ হয়েছেন।

উল্লেখ্য, জুবাইদা রহমান সিলেটের দক্ষিণ সুরমা থানার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামের মেয়ে। তার বাবা সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। বাড়িটি এখন মিনিস্টিার বাড়ি হিসাবে বিখ্যাত।

সিলেটের আলিয়া মাদরাসা মাঠে অনুষ্টিত আজকের এ জনসভার মাধ্যমে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com