• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুযোগের অপেক্ষায় আ’লীগ, চোখ কান খোলা রাখার আহ্বান আলালের

প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ৭:৪৬
আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ৭:৪৬

963696 1

সুযোগের অপেক্ষায় আ’লীগ, চোখ কান খোলা রাখার আহ্বান আলালের

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার পতন হয়। কিন্তু তাদের নেতাকর্মী এখনো বিভিন্ন সুযোগের অপেক্ষায় আছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে চোখ কান খোলা রাখতে হবে।

সোমবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপটে আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিবাদী সরকারের আমলে বিএনপিকে তারা নানাভাবে কোনঠাসা করে রাখে। মিথ্যা মামলা দিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হয়রানি করতে থাকে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার পতন হয়। কিন্তু তাদের নেতাকর্মী এখনো বিভিন্ন সুযোগের অপেক্ষায় আছে।

তিনি বলেন, বিগত ১৬ বছর বিএনপি ‘৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’ পালন করতে পারেনি। ইতিহাসের পাতা থেকে বিপ্লব ও সংহতি দিবস মুছে দেওয়ার যে অপচেষ্টা আওয়ামী লীগ সরকার করেছে তার জন্য বাঙালি জাতি কখনোই তাদের মাফ করবে না।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন বলেন, আমাদের নেতা তারেক রহমানকে বিভিন্ন হয়রানি মূলক মামলা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে। তাই এই সরকারের প্রতি আমি আহ্বান জানাবো অবিলম্বে আমাদের নেতা তারেক রহমান এবং নেত্রী খালেদা জিয়ার নামে সকল হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে তার প্রাপ্ত সম্মান বুঝিয়ে দেওয়া হোক।

সভাপতির বক্তব্যে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ফ্যাসিবাদী সরকারের দোসরা এখনো বিভিন্ন অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য উঠে পড়ে লেগে আছে। আমি আমাদের নেতাকর্মীদের সর্বদায় চোখ কান খোলা রাখতে বলেছি। কোনভাবেই ফ্যাসিবাদীদের এই বাংলায় ঠাঁই দেওয়া হবে না।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com