• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন’ এবং ‘দেশের মেরামত’-এর দাবিতে এবি পার্টির বিক্ষোভ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ৩:৩১
আপডেট: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ৩:৩১

960023 7

সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন’ এবং ‘দেশের মেরামত’-এর দাবিতে এবি পার্টির বিক্ষোভ

‘সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন’ এবং ‘দেশের মেরামত’-এর দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন দলের নেতাকর্মীরা।

দলের আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুসহ কেন্দ্রীয় নেতারা।

এ সময় সোলায়মান চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ৫১ বছরের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। বর্তমান সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে৷ তাই আমরা সর্বপ্রথম রাষ্ট্র বিনির্মাণ ও মেরামতের কথা বলেছি।’

তিনি বলেন, ‘সরকারের নেতা-মন্ত্রীরা মনে করছেন, ক্ষমতা হারালে তাদের লাখো মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে৷ এই আতঙ্ক ও ভয় থেকে তারা আরও বেশি স্বৈরতান্ত্রিক আচরণ করছে। আমরা আশ্বস্ত করে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের সময় অতীতে কখনো সন্ত্রাস-নৈরাজ্য হয়নি; এবারও হবে না, ইনশাআল্লাহ।’

ডা. আবদুল ওহাব মিনার বলেন, ‘আমরা ইতোমধ্যে দেশের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত নির্বাচন থেকে দেখতে পেয়েছি যে, কোনো দলীয় সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগাদা অনুভব করে না। যদিও বিরোধী দলে থাকা অবস্থায় তারা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো বিকল্প খুঁজে পান না; এই দ্বিচারিতা জাতীয় রাজনীতিকে এক গভীর খাদের কিনারায় এনে ঠেকিয়েছে৷’

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘এটা খুবই দুখঃজনক যে স্বাধীনতা ও বিজয়ের ৫১ বছর পেরিয়ে গেলেও আমরা এখনো সত্যিকারের গণতন্ত্রের স্বাদ পাইনি; একটা গ্রহণযোগ্য নির্বাচন কাঠামো গড়ে তুলতে পারিনি৷ রাজনৈতিক কোনো অচলায়তন শান্তিপূর্ণভাবে সমাধান করা যাচ্ছে না। অর্থনৈতিক সংকটের পাশাপাশি রাজনৈতিক সংকটও ক্রমেই ঘনীভূত হচ্ছে; কিন্তু সরকার সমাধানের ব্যাপারে মোটেই আগ্রহী নয়৷

সদস্য সচিব মজিবুর মঞ্জু বলেন, ‘এবি পার্টির দুই দফা নিরপেক্ষ নির্বাচন ও দেশ গড়ার রূপরেখা আজ দেশের মানুষের গণদাবিতে পরিণত হয়েছে।’

এবি পার্টি যুগপৎ নয়, বরং স্বতন্ত্র বজায় রেখে ঘোষিত দুই দফার ভিত্তিতে জাতীয় আন্দোলন চালিয়ে যাবে। তিনি বলেন, ‘আমাদের সংবিধান হচ্ছে কাজির গরু কিতাবে আছে গোয়ালে নাই। সরকার প্রতি পদে পদে সংবিধান লঙ্ঘন করছে৷ তাই আমরা বলেছি, রাষ্ট্র বিনির্মাণ ও মেরামত করতে হবে৷’

তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচন চাই। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট এতই প্রকট যে, নিরপেক্ষ-নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অথবা জাতিসংঘসহ আমাদের উন্নয়ন সহযোগীদের তত্ত্বাবধানে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারবে না। এতে সংবিধান কোনো বাধা হয়ে দাড়াবে না, যেমনটা ১৯৯১ ও ১৯৯৬-তে হয়নি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com