• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুষ্ঠু নির্বাচনের পথে একমাত্র অন্তরায় নির্বাচন কমিশন: ইসলামিক ফ্রন্ট

প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ১:৫২
আপডেট: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ১:৫২

96663696

সুষ্ঠু নির্বাচনের পথে একমাত্র অন্তরায় নির্বাচন কমিশন: ইসলামিক ফ্রন্ট

নিউজ ডেস্ক

সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান এবং একমাত্র অন্তরায় শক্তিশালী নির্বাচন কমিশন। সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর কোন বিকল্প সরকার গঠনের সুযোগ অবশিষ্ট নেই। তাই নির্বাচনের ক্ষেত্রে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ব্যতিরেকে আর কোন উপায় নেই।

বুধবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সন্ত্রাস-জঙ্গীবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন দলের চেয়ারম্যান ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।

বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, সংবিধান অনুযায়ী সরকার নির্বাচন পরিচালনা করবে না। নির্বাচনের সার্বিক কর্মকান্ড পরিচালিত হবে সরকারের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত একটি স্বাধীন ও শক্তিশালী স্বয়ংসম্পূর্ণ নির্বাচন কমিশন দ্বারা। তবে দেশের নির্বাচন কমিশন কে স্বাধীন বলা হলেও মূলত এটি স্বাধীন কিনা তা নিয়ে প্রচন্ড বিতর্ক আছে। আর এটি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান এবং একমাত্র অন্তরায়।

গণতান্ত্রিক সংস্কৃতির মূল চালিকা শক্তি হচ্ছে নির্বাচন জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ। তবেই প্রতিফলন ভোটাধিকার প্রয়োগে বিঘ্নতা হয় না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, দেশের বৃহত্তম দুটি দলের রশি টানাটানি রাজনৈতিক অঙ্গনে ক্রমাগত উত্তাপ সৃষ্টি করছে। নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের রাজপথ দখলের অসম প্রতিযোগিতা এবং পাল্টাপাল্টি অবস্থান রাজনৈতিক অঙ্গনকে সংঘাতময় করে তুলেছে।

সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে এসময় পাঁচটি প্রস্তাবনা তুলে ধরেন তিনি। প্রস্তাবনাগুলো হলো- নির্বাচন কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাহী ক্ষমতা প্রদান করা; নির্বাচন কমিশনকে সরকারের নির্বাহী বিভাগের আওতামুক্ত রাখা; কমিশনের সুবিধার্থে সামরিক, আধা-সামরিক ও আইনপ্রয়োগকারী বাহিনী সরবরাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকা; কমিশনের নির্দেশ সকল রেডিও, টেলিভিশন, মিডিয়া ও কর্তৃপক্ষ প্রচারে বাধ্য থাকা; এবং এতদসংক্রান্ত আইনের একটি চূড়ান্ত খসড়া প্রণয়ন করে অধ্যাদেশ আকারে জারি করে এটা বলবৎ করে এবং পরে সংসদে অনুমোদন করা।

সংবিধান মোতাবেক নির্বাচন কমিশনকে সরকারের প্রভাবমুক্ত রেখে সম্পূর্ণ নির্বাহী ক্ষমতা প্রদান করা হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সামগ্রিক জটিলতা নিরসন অধিকতর সম্ভব জানিয়ে কর্মসূচি ঘোষণা করে বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর উদ্যোগে আগামী ২৬ আগস্ট সকাল ১০ টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর, ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম আখতারী, সিনিয়র যুগ্ম মহাসচিব খাজা আরিফুর রহমান তাহেরী, যুগ্ম মহাসচিব মোশাররফ হোসেন হেলালী, যুগ্ম মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর, সাংগঠনিক সচিব তরিকুল হাসান লিংকন, দপ্তর সম্পাদক এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com