• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সৈকতে নারী হেনস্তাকারী ফারুকুলের সাথে ছাত্রশিবিরের সম্পর্ক নেই

প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ২:১৪
আপডেট: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ২:১৪

96001 4

সৈকতে নারী হেনস্তাকারী ফারুকুলের সাথে ছাত্রশিবিরের সম্পর্ক নেই

জনতার আওয়াজ ডেস্ক
কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের হেনস্তার সাথে জড়িত ফারুকুল ইসলাম ও তার আচরণের সাথে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সংগঠনটি। শনিবার (১৪ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে কিছু যুবককে নারীদের সাথে অসম্মানজনক আচরণ করতে দেখা গেছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ছড়িয়ে পড়েছে। এ ন্যক্কারজনক কাজে ফারুকুল ইসলাম নামের এক যুবককে বিশেষভাবে সক্রিয় দেখা গেছে।

ফারুকুল ইসলাম সরাসরি নিজেকে ছাত্রশিবির বলে পরিচয় না দিলেও তার ফেসবুক ওয়ালে কিছু পোস্ট শেয়ারের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে, তিনি ছাত্রশিবিরের সাথে জড়িত। এই বিভ্রান্তির ফলে ছাত্রশিবিরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এতে আরও বলা হয়, ছাত্রশিবিরের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, ফারুকুল ইসলাম বা তার এ ধরনের আচরণের সাথে ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই। ছাত্রশিবির সবসময় নারীদের প্রতি সম্মান প্রদর্শন করে এবং নারীদের অসম্মান, অশ্রদ্ধা বা যেকোনো ধরনের অপমানজনক আচরণের তীব্র বিরোধিতা করে থাকে। ফারুকুল ইসলামের আচরণ ছাত্রশিবিরের আদর্শ ও নীতির সম্পূর্ণ বিপরীত। আমরা নারীদের সম্মানহানিকর যেকোনো কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে যথাযথ আইনানুগ পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ছাত্রশিবির।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com