• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু

প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ৫:২৭
আপডেট: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ৫:২৭

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু

নিউজ ডেস্ক
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে। সোমবার (৩১ জুলাই) বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে এ জনসমাবেশ শুরু হয়।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে সমাবেশস্থলে আসছেন।

ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে শাহবাগ-মৎস ভবন সড়ক। জনসভায় মঞ্চ করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা অনির্বান সংলগ্ন।

ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ থেকে একদফা দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি।

ঢাকার প্রবেশদ্বারে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের হামলার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বঘোষিত জনসমাবেশে নেতাকর্মীদের ঢল লক্ষ করা গেছে।

সোমবার (৩১ জুলাই) বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে এ জনসমাবেশ শুরু হয়। সমাবেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে সমাবেশস্থলে নেতাকর্মীরা আসছেন। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে শাহবাগ-মৎস ভবন সড়ক। জনসভায় মঞ্চ করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা অনির্বান সংলগ্ন।

ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ থেকে একদফা দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি।

সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড.আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবেদিন ফারুক প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com