• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বাধীনতার প‌রে আ’লীগই দেশের রাজনীতিকে দূষিত করেছে: আলাল

প্রকাশ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ২:০৫
আপডেট: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ২:০৫

9601 4

স্বাধীনতার প‌রে আ’লীগই দেশের রাজনীতিকে দূষিত করেছে: আলাল

নিউজ ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আজকে দেশে যা কিছু দূষিত হয়েছে তার মূলে রয়েছে আওয়ামী লীগ। মূলত স্বাধীনতার পর থেকেই এ আওয়ামী লীগই দেশের রাজনীতিকে দূষিত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ ভাঁওতাবাজি করে বই লিখে প্রমাণ করতে চায় তারা জনগণের বন্ধু। আসলে তারা প্রভূর মত ভূমিকা রাখছেন।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘নাগরিকদের সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষা শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, এ যেনো মন্ত্রীসভা নয়, কচিকাঁচার মেলা। আজকে মমিন, হাছান মাহমুদ এবং আইনমন্ত্রীর বক্তব্যে প্রমাণ হয় এটি মন্ত্রী পরিষদ নয়, কচিকাঁচার মেলা।’

তিনি বলেন, ‘নির্বাচনের নীল নকশা বাস্তবায়নের জন্য আজ ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার বানানো হয়েছে। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ভুয়া জন্মসনদ দিয়ে অপ্রাপ্তবয়স্কের ভোটার বানানো হয়েছে।’

যুবদলের সাবেক এ সভাপতি বলেন, ‘আজকে তোফায়েল আহমেদের মত লোক অপদস্ত হোন। মোজাফফর হোসেন পল্টু, ড. কামাল এবং আ স ম রবের মত লোকেরা আওয়ামী লীগ করতে পারেন নাই। কোনো ভদ্রলোক এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতারা এ দল করতে পারে নাই। সব হাইব্রিড। এই হাইব্রিডরা বড় বড় জায়গা দখল করে আছে।’

আলাল বলেন, ‘আজকে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। আজকে সময় টিভি এবং ৭১ টেলিভিশনের পক্ষে অবস্থান নিয়ে কেউ কেউ বিএনপির সমালোচনা করছেন। যখন দিগন্ত টেলিভিশন, চ্যানেল ওয়ান, সিএসবি, আমার দেশ, দিনকাল বন্ধ করে দেওয়া হলো কখন কোথায় ছিলেন আপনারা?’

তিনি আরও বলেন, ‘এই শাসকগোষ্ঠীকে কিছুদিন হলেও তাদের ক্ষমতা থেকে বাইরে রাখতে হবে। তাহলে তারা বুঝবে তারা দেশের কি ক্ষতি করেছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাশেদ খানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মোহাম্মদ ইবরাহীম, এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, সমমনা জোটের প্রধান সমন্নয়ক অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির একাংশের মহাসচিব আহসান হাবিব লিংকন, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম, আবু হানিফ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com