• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বাধীন দেশের মানুষকে গোলাম বানিয়ে রাখা হয়েছে : খন্দকার লুৎফর

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ১১:২০
আপডেট: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ১১:২০

966587 2

স্বাধীন দেশের মানুষকে গোলাম বানিয়ে রাখা হয়েছে : খন্দকার লুৎফর

স্বাধীনতা অর্জনের মতো স্বাধীনতা রক্ষাও একটি চলমান সংগ্রাম। বাংলাদেশের আকাশে শকুনের ছায়া, সীমান্তে মানুষ হত্যা হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের চেতনা, গণতন্ত্র বুটের তলায় পিষ্ট লাখো মানুষের রক্তে কেনা বাংলাদেশে। সেই দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে তাদের গোলাম বানিয়ে রাখার অভিযোগ তুলেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।

জাগপার প্রতিষ্ঠাতা প্রয়াত শফিউল আলম প্রধান কর্তৃক ১৯৭১ সালের ২৩ মার্চ দিনাজপুরে বাংলাদেশের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে খন্দকার লুৎফর রহমান এসব কথা বলেন। এর আগে সকালে বনানী কবরস্থানে শফিউল আলম প্রধানের কবরে পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

খন্দকার লুৎফর বলেন, ২০১৮ সালে শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে দিনের ভোট রাতে নেওয়ার একটা নজির স্থাপন হয়েছে। রাতের অন্ধকারে কীভাবে ভোট নিতে হয়, তা এ দেশের ১৬ কোটি মানুষসহ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার। এই সরকার নিশিরাতের সরকার। মরহুম শফিউল আলম প্রধান ছিলেন অত্যন্ত সাহসী ও বীরত্বপূর্ণ নেতা। আজকে দেশের গণতন্ত্রের এই দুরাবস্থায় তার বড়ই প্রয়োজন ছিল।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে শফিউল আলম প্রধানের অবদান অনস্বীকার্য। তিনি সেদিন পাকিস্তানি হানাদার বাহিনীকে বৃদ্ধাঙুলি দেখিয়ে তার নিজ জেলা দিনাজপুরে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। আমরা যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম আজও তা বাস্তবায়ন হয়নি। বিশেষ করে গণতন্ত্রের জন্য। গণতন্ত্রের বাহন হলো সুষ্ঠু নির্বাচন। কিন্তু এই আওয়ামী লীগ সরকার নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আবুল হোসেন, নগর জাগপার সভাপতি মো. হোসেন মোবারক, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু, যুবনেতা আতিকুর রহমান, শেখ আকবর হোসেন, ওসমান শেঠ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com