স্বেচ্ছাসেবক দলের ৩টি জেলার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে সংগঠনটি দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা, চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ জেলার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ এসব কমিটি অনুমোদন করেছেন।












