• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বৈরাচারী সরকারের দুঃশাসনে পুরো দেশ আজ বন্দি : মীর হেলাল

প্রকাশ: রবিবার, ১২ মার্চ, ২০২৩ ১০:৪৯
আপডেট: রবিবার, ১২ মার্চ, ২০২৩ ১০:৪৯

9663269

স্বৈরাচারী সরকারের দুঃশাসনে পুরো দেশ আজ বন্দি : মীর হেলাল

বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, স্বৈরাচারী সরকারের দুঃশাসনে পুরো দেশ আজ বন্দি। এই ফ্যাসিস্ট সরকার থেকে বাঁচতে গণতন্ত্রকে মুক্ত করতে হবে। সরকার গুম, খুন আর দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি। মেঘা প্রকল্পের নামে মেঘা লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। সরকার জনবিচ্ছিন্ন হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার ব্যর্থ চেষ্টা করছে। গণতান্ত্রিক আন্দোলনের বিপ্লবী নেতা, গণমানুষের কণ্ঠস্বর রুহুল কবির রিজভীকে অন্যায়ভাবে বন্দি রাখা হয়েছে। অবিলম্বে তার মুক্তির দাবি করছি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তি এবং দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা চালুর দাবিতে চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ সংলগ্ন সড়কে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দলের জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বলেন, ফ্যাসিবাদী সরকার নিজেদের অপকর্ম ঢাকতে সংবাদ মাধ্যমের লাগাম টেনে ধরেছে। আইসিটি আইনের মাধ্যমে সংবাদ মিডিয়াসহ জনগণের বাক-স্বাধীনতা হরণ করা হয়েছে। সরকার ভীত সন্ত্রস্ত হয়ে জনপ্রিয় দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা বন্ধ করে দিয়েছে। গণমাধ্যমের কণ্ঠ বন্ধ করে আওয়ামী সরকারের শেষ রক্ষা হবে না।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। জনগণের সামর্থ্য বিবেচনা না করে বারবার গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি করছে সরকার। দেশের মানুষ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। জনগণ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত। এই লুটপাটের সরকারকে জনগণ আর একদিনও ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ মনে করে আধুনিক বাংলাদেশ বিনির্মাণ ও সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রপ্রধান হিসেবে দেশনায়ক তারেক রহমানের বিকল্প নেই।

সরকারকে উদ্দেশ্য করে মীর হেলাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ফরমায়েশি রায় বাতিল করুন। অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় জনরোষে পালানোর পথ পাবেন না।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহেদুল আফসার জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল আলম জনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মো. সেলিম চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান, জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর আলী, সহ-সভাপতি সালাহউদ্দিন আলী, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক বিভাগীয় সহ-সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম।

আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান, সাব্বির আহমেদ, নুর নবী মহররম, সদস্য আল মামুন সাদ্দাম, আব্বাস উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন মহসিন, মনোয়ার হোসেন, জেলা উত্তরের সাবেক যুগ্ম-সম্পাদক তকিবুল হাসান চৌধুরী তকি, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সুজা-উদ-দৌলা সজীব, সহ-সভাপতি গিয়াস উদ্দীন, যুগ্ম-সম্পাদক শেখ মাহফুজ, সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন পলাশ।

হাটহাজারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী আব্দুল মুবিন, ফটিকছড়ি পৌরসভার সদস্য সচিব বেলাল উদ্দীন মুন্না, ফটিকছড়ি পৌরসভার আহ্বায়ক একরাম চৌধুরী, সদস্য সচিব আসিফ কায়েস চৌধুরী, রাউজান উপজেলার আহ্বায়ক রায়হান, সদস্য সচিব সাফায়েত রাকিব, কুয়াইশ বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি সাজ্জাদ হোসেন রানা, যুগ্ম সম্পাদক বাবু, সিমরান, হাটহাজারী উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য রোকন চৌধুরী, ইয়াসিন চৌধুরী ফরহাদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com