• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্মৃতিসৌধে জাতীয় পার্টির শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ৫:০৭
আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ৫:০৭

9999985

স্মৃতিসৌধে জাতীয় পার্টির শ্রদ্ধা নিবেদন

জনতার আওয়াজ ডেস্ক
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষ্যে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদযাপন শুরু করে জাতীয় পার্টি।

এর পরপরই নেতৃবৃন্দ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সকাল ০৮:৩০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় পার্টি ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি’র পক্ষে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূইয়া’র নেতৃত্বে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধাঞ্জলি এবং প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমানের নেতৃত্বে জাতীয় পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য জনাব মোস্তফা আল মাহমুদ, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা- মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, ভাইস চেয়ারম্যান মো. সুলতান আহমেদ সেলিম, যুগ্ম মহাসচিব- মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক- মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা- এম এ সোবহান, বাহাদুর ইসলাম ইমতিয়াজ, মাহমুদ আলম, এএনএম রফিকুল আলম সেলিম, জাপা নেতা- সোহেল রহমান, মো. ইদ্রিস, খলিল হোসেন মোল্লা, আওলাদ হোসেন, জাহিদ হোসেন বাবু, মারজান আহমেদ, হাজী মো. ফারুক, মো. বাবু, শুভ বর্বণ, জাহিদ হাসান, মো. সুমন, রুনা সামাদ, যুবনেতা হাবিবুর রহমান হাবিব, কৃষক নেতা রুস্তম মন্ডল, মটর শ্রমিক নেতা আব্দুর রহিম, সাবেক ছাত্রনেতা হামিদুর রহমান লাভলু, নাজমুল হাসান রেজা, ইঞ্জিনিয়ার জুবায়ের আহমেদ সহ কেন্দ্রীয়, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com