• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হরতালের সমর্থনে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে মশাল মিছিল

প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ১:৫৮
আপডেট: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ১:৫৮

F59EBB2B 2C49 4F5C 8D71 4B2610C95F1C

হরতালের সমর্থনে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে মশাল মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘একতরফা’ তপশিলের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মালিবাগ এলাকায় এই মশাল মিছিল হয়।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল মিছিলে নেতৃত্ব দেন।

জুয়েল জানান, মালিবাগ বিশ্বরোডে আনসার হেড কোয়ার্টারের সামনে থেকে মালিবাগ বাজার পর্যন্ত এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

আন্দোলনের ধারাবাহিকতায় রোববার (১৯ নভেম্বর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত সারাদেশে ৪৮ ঘণ্টা হরতালের কর্মসূচি পালন করবে বিএনপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com