• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হরতালের সমর্থনে জুরাইনে বিএনপির মিছিল

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ২:৫৪
আপডেট: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ২:৫৪

98785

হরতালের সমর্থনে জুরাইনে বিএনপির মিছিল

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাদের মুক্তি এবং সরকার পতনের এক দফা দাবিতে ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে জুরাইনে মিছিল ও পিকেটিং করেছে শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মিছিলটি জুরাইন রেল গেইট থেকে শুরু হয়ে দোলাইপাড় মোড়, মীর হাজীরবাগ হয়ে দয়াগঞ্জ মোড়ে এসে শেষ হয়।

ঢাকা দক্ষিণ বিএনপি যুগ্ম আহবায়ক, শ্যামপুর-কদমতলী থানার প্রধান সমন্বয়ক আনম সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিলে শ্যামপুর থানা বিএনপির নেতা মো. সানাউল্লাহ সানু, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, সাবেক যুগ্ম আহবায়ক আজিজ মুন্সী স্বপন, ৫১ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. মমিন মিয়া, সাবেক সদস্য পলাশ আকন, কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মতিউর রহমান দিলু, যুগ্ম আহবায়ক রাজন মিয়া, রাকিবুল্লা রাকিব, ৬১ নং স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিজাম হাওলাদার, ৬০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান ইসলাম সুজন, ৬১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির মজুমদার, ৫১ নং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক সিপাহী, সদস্য সচিব সাইফুল ইসলাম, ৫৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লাল মিয়া, সদস্য সচিব আল আমীন, ৬০ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শেখ ওহিদুজ্জামান রিপন, ৫৪ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শাহীন শেখ, ৫১ নং ওয়ার্ড যুবদলের নেতা আব্দুল মান্নান, কদমতলী থানা ছাত্রদলের নেতা রাকিব তানবিন, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌসিফ আহমেদ ইমরান, কদমতলী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেন রাশিন, দনিয়া কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শুভ, আলিয়া মাদ্রাসা ছাত্রদলের নেতা শামীম আহমেদ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com