• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হামলা ও গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ৫:০০
আপডেট: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ৫:০০

966002568 2

হামলা ও গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

রংপুরসহ সারাদেশে বিএনপি’র নেতাকর্মীদের উপর ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা ও গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিলটি শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়া পল্টনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিল থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়। এছাড়াও সরকারের সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, সরকারের সময় শেষ হয়ে যাওয়ায় এখন তারা মরণ কামড় দিচ্ছে। সমাবেশে বাধা দিচ্ছে। নেতাকর্মীদের গ্রেফতার করছে, তাদের উপর হামলা করছে।

তিনি বলেন, সরকারই পরিবহন ধর্মঘট দিয়েছে। গণপরিবহন বন্ধ রাখতে বাধ্য করছে। পরিবহন নেতারা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন তারা ধর্মঘট চান না।

সরকারের উদ্দেশে রিজভী বলেন, এখনও সময় আছে সভা-সমাবেশে বাধা না দিয়ে পদত্যাগ করুন। পরিষ্কারভাবে বলে দিতে চাই নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশের মাটিতে কোন নির্বাচন হবে না।

মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান,যুবদল নেতা ওমর ফারুক কাউসার,মশিউর রহমান রনি, স্বেচ্ছাসেবক দলের নেতা সেন্টু, মুসাব্বির, ডা. জাহিদসহ সহস্রাধিক নেতাকর্মী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com