• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হারিকেনের আলোতে উন্নয়নের গল্প শুনতে হবে: ডা. শাহাদাত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ১০:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ১০:৩৭

9660025874 6

হারিকেনের আলোতে উন্নয়নের গল্প শুনতে হবে: ডা. শাহাদাত

আগামীতে মোমবাতি বা হারিকেনের আলোতে উন্নয়নের গল্প শুনতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শাহাদাত হোসেন বলেন, আমাদের দেশের অর্থনীতি আওয়ামী লীগের কবলে পড়ে ধ্বংসের দ্বারপ্রান্তে। বিদ্যুৎ উৎপাদনের নামে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। ফলে বিদ্যুৎ উৎপাদন ও বিপণন ব্যবস্থা চরমভাবে বিপর্যস্ত। সারাদেশে বিদ্যুৎ আসে আর যায়। হয়তো রাতে আর বিদ্যুতের দেখা নাও যেতে পারে।

ডা. শাহাদাত আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী দল ও অঙ্গসংগঠন আজ ঐক্যবদ্ধ।

আন্দোলন-সংগ্রামে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন তারেক রহমানের যে কোনো নির্দেশ পালনে বদ্ধপরিকর বলে জানান চট্টগ্রাম বিএনপির এই নেতা।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আওয়ামী লীগকে হঠাতে যুবদলকে ভূমিকা পালন করতে হবে। চট্টগ্রাম মহানগর যুবদলকে আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর যুবদলের সহ-সভাপতি নূর আহমদ গুড্ডু, সাহেদ আকবর, এম এ রাজ্জাক, যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন কবীর, ইকবার পারভেজ, এরশাদ হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com