• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না আ.লীগকে: মামুনুল হক

প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ ৬:২৪
আপডেট: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ ৬:২৪

9666696 11

হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না আ.লীগকে: মামুনুল হক

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আলেমসমাজকে সবচেয়ে বেশি রক্ত দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, আওয়ামী লীগের মন্ত্রীরা বলেন, হেফাজতের নেতাকর্মীরা নাকি ‘সুবহানাল্লা ‘ বলতে বলতে পালিয়েছে। কিন্তু আজ সেই আওয়ামী লীগ সরকার নিজেই পালিয়ে গেছে। বাংলাদেশের কোথাও হারিকেন দিয়ে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ভোলার বোরহানউদ্দিন হাই স্কুল মাঠে হেফাজতে ইসলাম আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীদের ওপর লাইট বন্ধ করে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে স্বৈরাচারী আওয়ামী সরকার। এমনকি শেখ হাসিনা ও তার মন্ত্রীরা হেফাজতের নেতাকর্মীদের নিয়ে সেদিন উপহাস করেছে। কিন্তু আজ তাদের পালিয়ে যেতে হয়েছে।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যার জন্য শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ তৎকালীন আওয়ামী মন্ত্রিসভার সব সদস্য, পুলিশের তৎকালীন কমিশনার বেনজির আহমেদ ও যারা যারা রাতের বেলা লাইট বন্ধ করে নবীপ্রেমী তাওহিদি জনতাকে খুন করেছিল, সেই খুনিদেরে ধরে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করে জনতার আদালতে মৃত্যুদণ্ডের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে।

আল্লামা মামুনুল হক বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা প্রতিটি বিরোধী মত এবং পথের লোকদের হত্যা করেছে। গুম, খুন ও জুলুমের শিকার হয়েছে। রাজনৈতিক বিরোধী পক্ষকে দমন করতে গিয়ে রাষ্ট্রীয় প্রতিটি বাহিনীকে শেখ হাসিনা তার দলীয় গুণ্ডা বাহিনীতে পরিণত করেছিল।

তিনি বলেন, শেখ হাসিনা হেফাজতের বিরুদ্ধে, আলেমসমাজের বিরুদ্ধে সুযোগ পেলেই কটূক্তি ও উপহাস করেছে। আমার ভাইয়ের শাহাদাতের রক্ত নিয়ে নির্মম হাসি-তামাশা করেছে এই শেখ হাসিনা। মুসলমানদের ট্যাক্সের টাকায় পরিচালিত সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছে, ৫ মে শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীরা নাকি গায়ে রং মেখে শুয়ে ছিল। আমার ভাই বুকের তাজা রক্ত দিয়ে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করেছে। আমাদের ভাইদের লাশ সে ময়লাবাহী গাড়িতে করে গুম করেছে।

ভোলা জেলা হেফাজতের সভাপতি মাওলানা আনাছের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের সিনিয়র সহসভাপতি মধুপুরের পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মাওলানা মুনির হুসাইন কাসেমী, দাওয়া সম্পাদক মাওলানা এনামুল হক মুসাসহ হেফাজজতে ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com