• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাসপাতালের পৌঁছেছেন খালেদা জিয়া

প্রকাশ: বুধবার, ১ মে, ২০২৪ ৯:৫৬
আপডেট: বুধবার, ১ মে, ২০২৪ ৯:৫৬

966696

হাসপাতালের পৌঁছেছেন খালেদা জিয়া

অনলাইন প্রতিবেদক

মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসাপাতালের পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের বাসা ফিরোজা থেকে এভাকেয়ার হাসপাতালের উদ্দেশে তিনি রওনা হন বলে জানান বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

ফিরোজায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

এর আগে, ৩১ মার্চ হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত আড়াইটায় জরুরিভাবে হাসপাতালে নেয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাতে হাসপাতালে নেয়ার পরপরই কয়েকটি টেস্ট করা হয়। মেডিক্যাল বোর্ড পরীক্ষাসমূহ দেখে চিকিৎসার ওষুধপত্র প্রদান করেন। পরে তাকে সিসিইউতে ভর্তি করানো হয়। ২ এপ্রিল রাতে বাসায় নেয়া হয় তাকে।

৭৮ বয়সী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ও ফুসফুস জটিলতাসহ নানা রোগে ভুগছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com