• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাসপাতালে ভালো আছেন মির্জা ফখরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ৫:২৫
আপডেট: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ৫:২৫

96663200 2

হাসপাতালে ভালো আছেন মির্জা ফখরুল

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ারে চিকিৎসাধীন আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২২ মে এ হাসপাতালে ভর্তি হন তিনি।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে মির্জা ফখরুলকে হাসপাতালে দেখতে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

মির্জা ফখরুলের সাথে দেখা করার পর ডা. রফিকুল ইসলাম বলেন, মহাসচিবের কাশি ও জ্বর ছিল। এখন জ্বর কমলেও কাশি ও শারীরিক দুর্বলতা আছে। তবে তিনি মোটামুটি ভালো আছেন।

চিকিৎসকের পরামর্শে মির্জা ফখরুলের প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানান তিনি।

উল্লেখ, এর আগে দু‘বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com