• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাসিনাকে যেভাবে পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবে ডিল করব: সাদিক কায়েম

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ ৯:৪২
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ ৯:৪২

9658896

হাসিনাকে যেভাবে পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবে ডিল করব: সাদিক কায়েম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
একটি দল গণভোটে ‘না’-এর পক্ষে অবস্থান নিয়েছে দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘না’ মানে হচ্ছে ভারতের দালালি করা, ‘না’ মানে হচ্ছে দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আবার জাতীয় নেতাদের হত্যা করার পরিকল্পনা করা।

দলটির নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘আপনারা কি আরেক হাসিনা হতে চান? তাহলে বলে দিন। তাহলে আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি, যেভাবে লাথি দিয়ে ভারতে পাঠিয়েছি, ঠিক সেভাবেই আপনাদের সঙ্গেও ডিল করব।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা আড়াইটায় সিলেট নগরের চৌহাট্টা এলাকায় ঐক্যবদ্ধ ছাত্রসংসদের আয়োজনে অনুষ্ঠিত গণজমায়েতে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন সাদিক কায়েম।

গণজমায়েত অনুষ্ঠিত হয় ডাকসু, জাকসু, চাকসু, রাকসু ও জকসুর নির্বাচিত ছাত্রপ্রতিনিধিদের নিয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদ’ ব্যানারে।

সাদিক কায়েম আরও বলেন, “এই ‘হ্যাঁ’ মানে হলো জনগণের প্রকৃত ক্ষমতা জনগণের হাতেই তুলে দেওয়া। কৃষকের টাকা, শ্রমিকের টাকা, রিকশাচালকের টাকায় যে দেশ চলে, তাদের সন্তানকে আগামীর রাষ্ট্রনায়ক বানানোর জন্য ক্ষেত্র তৈরি করাই হলো ‘হ্যাঁ’-এর মূল উদ্দেশ্য। এই ‘হ্যাঁ’ মানে হলো বিগত ফ্যাসিবাদী আমলে যে গুম, খুন ও আয়নাঘরের সংস্কৃতি তৈরি হয়েছে, সেই খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের আওতায় আনা। একই সঙ্গে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা।”

ইতোমধ্যে দেশের ছাত্রসমাজ ও সাধারণ নাগরিকরা ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে প্রথম যে সিল পড়বে, সেটি হবে ‘হ্যাঁ’-এর পক্ষে। জুলাই প্রজন্ম বেঁচে থাকতে ফ্যাসিবাদী রাজনীতি ও ‘না’-এর পক্ষে অবস্থানকারীদের কোনো জায়গা দেওয়া হবে না।”

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “দলটি শহিদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে সরে এসে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের রাজনীতি ধারণ করছে। তাদের নিজেদের ভুল সংশোধন করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করতে হবে এবং দ্রুত ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন শুরু করতে হবে। অন্যথায় ১২ ফেব্রুয়ারির আগেই জনগণ তাদের বিরুদ্ধে গণরায় দেবে।”

গণজমায়েতে আরও অংশ নেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসু জিএস সাঈদ বিন হাবীব, জাকসু জিএস মাজহারুল ইসলাম।

এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সিলেট-১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীসহ ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলা ও মহানগর শাখার প্রমুখ নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com