• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হা‌সিনার বিদায় ছাড়া কোনো বিকল্প নাই: দুদু

প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ৬:১৫
আপডেট: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ৬:১৫

966658 3

হা‌সিনার বিদায় ছাড়া কোনো বিকল্প নাই: দুদু

নিউজ ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,আপনারা দিনক্ষণ ঠিক ক‌রে বিদায় নিবেন নাকি আমরা দিনক্ষণ ঠিক করে দিবো? আপনাকে যেতেই হবে। যাওয়া ছাড়া অন্য কোন বিকল্প নাই।

বুধবার(১২ জুলাই) বিকেলে গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের একদফা যৌথ ঘোষণার সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, এই সরকার দেশকে উগান্ডার সাথে নিয়ে গেছে। এই সরকার দেশকে নাইজেরিয়ার পর্যায়ে নিয়ে গেছে। মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছে। কৃষক শ্রমিকদের নাখাইয়ে রেখেছে। দেশকে খুনের রাজত্ব বানিয়েছে। তাই সরকারকে আর এক মুহূর্ত রাখা যায় না,যাবেনা।

শেখ হাসিনার উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বিষয় একটাই, আপনারা দিনক্ষণ ঠিক ক‌রে বিদায় নিবেন নাকি আমরা দিনক্ষণ ঠিক করে দিবো? আপনাকে যেতেই হবে। যাওয়া ছাড়া অন্য কোন বিকল্প নাই। যাবেন কোথায়? ভারত মেসেজ দিয়ে দিয়েছে তারা আপনার সাথে নাই। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন আপনার সাথে নাই। বাংলাদেশের জনগণ আপনার সাথে নাই । আপনার সাথে আছে টা কে? আপনার মন্ত্রীরা নিজে নিজেই সুটকেস গোছানো শুরু করে দিয়েছে।

শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনি ইলেকশন ইলেকশন করছেন। আপনি নিজেই তো দাঁড়াতে পারছেন না। আপনার অধীনে কোন নির্বাচন হবে না। আপনি বিএনপিকে এখনো ভালো করে বুঝতে পারেন নাই। ছাত্রদল যুবদল অঙ্গসংগঠনকে এখনো ভালো করে বুঝতে পারেন নাই। তারা নীরব থাকে। যদি একবার জ্বলে উঠে তাহলে স্বৈরাচারীর পতন নিশ্চিত হয়ে পড়ে। তাদের কাছে স্বৈরাচারী এরশাদ টিকতে পারে নাই আপনিও পারবেন না।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার আন্দোলন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন, দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন এই আন্দোলন সফল হতে হবে। কোনভাবে পিছুটান নেওয়া যাবে না।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমা‌নের সভাপ‌তি‌ত্বে ‌বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজান ওমর, ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, জয়নুল আবেদিন, নিতাই রায় চৌধুরী, এডভোকেট আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কামরুজ্জামান রতন, ফজলুল হক মিলন, আব্দুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসে বদলে সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের কাজী রওণকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com