• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৪:৫৯
আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৪:৫৯

9656523

হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো

ইবি প্রতিনিধি
ছবি সংগৃহীত

হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক। চট্টগ্রামের সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগে শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে ইবি ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিলে এ মন্তব্য করেন তিনি।

এ সময় বক্তব্য দিতে গিয়ে ওমর ফারুক বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে যদি কোনও নোংরামি করা হয়, আমরা হয় মারবো না হয় মরবো। হয় ফাঁসিতে ঝুলব, না হয় ওই গুপ্ত শিবির সন্ত্রাসীদেরকে নিজেরা আইন হাতে তুলে নিয়ে হত্যা করবো।’

তিনি আরও বলেন, ‘গুপ্ত শিবির ভাইদেরকে বলতে চাই আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে এসে সরকারের গঠনমূলক সমালোচনা করুন। আমরা আপনাদের সহযোগিতায় আছি। কিন্তু সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে, নারীদের নিয়ে, তারেক রহমানের পরিবারকে নিয়ে যদি নোংরামি করেন, তাহলে ইবিতে অস্তিত্ব থাকবে না।’

এ সময় বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মীদেরকে ‘শিক্ষা গুপ্ত, একসঙ্গে চলে না’, ‘গুপ্তদের ঠিকানা, ইবি ক্যাম্পাসে হবে না’, ‘জামাত-শিবির গুপ্ত রাজনীতি চলবে না’, ‘একটা একটা গুপ্ত ধর, ধরে ধরে ধোলাই কর’, ‘আমাদের ক্যাম্পাস, আমরাই গড়বো’ এবং ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘দীর্ঘ ১৭ বছর যখন ছাত্রদলের নেতৃবৃন্দ রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছিল, তখন এই জামায়াত-শিবির গুপ্ত রাজনীতি করে ওই ছাত্রলীগ, ওই ফ্যাসিবাদের দোসর ছিল। গুপ্ত লোকজন বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করার জন্য আজকে যে মব সৃষ্টি করছে, সারা বাংলাদেশে যে হামলা চালাচ্ছে, এই ক্যাম্পাসে ওই গুপ্ত রাজনীতির কোনও ধারক-বাহক যদি মিছিল করতে চায়, মব সৃষ্টি করতে চায়, কারও ওপরে হামলা করতে চায়-তার দাঁতভাঙা জবাব ইবি ছাত্রদল দেবে।’

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, ‘বর্তমান গুপ্ত বাহিনীকে সেই ১৪-১৫ সালের পরে শুধু ইবিতেই না, বরং সারা বাংলাদেশে কোথাও পাইনি। পরে তারা সাধারণ শিক্ষার্থীদের নামে বিভিন্নভাবে হল দখলের চেষ্টা করছে, নামে-বেনামে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন গড়ে তুলেছে। সবই একই গুপ্ত, এই গুপ্তদের প্রতিরোধ আমরা করব। আজকে থেকে আমরা এই গুপ্ত আইডির বিরুদ্ধে এবং যারা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করবে, যারা আমাদের ছাত্রদলের নেত্রীবৃন্দকে নিয়ে কটূক্তি করবে, তাদের শায়েস্তা করব। কোনো শক্তি নেই তাদের বাঁচাবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com