• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১০ ডিসেম্বর অনুষ্ঠেয় বিএনপি’র ঢাকার মহাসমাবেশ ঘিরে মহাপরিকল্পনা করছে দলটি

প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২ ১২:৩২
আপডেট: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২ ১২:৩২

jpeg 21

১০ ডিসেম্বর অনুষ্ঠেয় বিএনপি’র ঢাকার মহাসমাবেশ ঘিরে মহাপরিকল্পনা করছে দলটি

দেশের রাজনীতিতে এখন আলোচিত বিষয় আন্তর্জাতিক চাপ। অর্থাৎ দেশের বাইরে থেকে সরকারকে চাপ দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। সম্প্রতি বিশ্ব অর্থনীতির মন্দা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, মায়ানমারের রোহিঙ্গা সমস্যা, আঞ্চলিক রাজনীতি ও বাংলাদেশের শীর্ষ সরকারি কর্মকর্তাদের আমেরিকার নিষেধাজ্ঞাসহ অন্যান্য বিষয়ে ক্ষমতাসীনরা চাপে আছে এমন ধারণাই দেশের অনেক মানুষের মনে জায়গা করে নিয়েছে। এমন পরিস্থিতিতে বিএনপি দেশের অভ্যন্তরে নিজেদের শক্ত অবস্থান দেখানোর মাধ্যমে সরকারকে নমনীয় হতে বাধ্য করতে চাইছে।

প্রতিকূল পরিস্থিতিতে সরকার নমনীয় হয়ে বিএনপির সব দাবি না হলেও নির্বাচনকালীন সরকারের দাবি মেনে নেবে বলেও আশা করছেন বিএনপির শীর্ষ নেতারা। তাদের সাম্প্রতিক বক্তব্যে এমনটাই জানা যায়। এমন একটি পরিস্থিতি আগামী ১০ ডিসেম্বরের আগে তৈরি হতে পারে এমন ধারণা বিএনপি ছড়িয়ে দিতে চায়। তাই এই মূহুর্তে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় বিএনপি’র ঢাকার মহাসমাবেশ ঘিরে মহাপরিকল্পনা করছে দলটি।

এদিন কী হবে, চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও দলটির এই মহাসমাবেশ সফল করতে ঢাকা বিভাগের প্রতিটি সাংগঠনিক জেলাকে সর্বোচ্চ শক্তি দেখাতে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল ঢাকা বিভাগীয় বিএনপির বৈঠকের বিষয়ে জানতে চাইলে দলটির সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ব্রেকিংনিউজকে বলেন, যৌথসভা থেকে উপস্থিত নেতাদের আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকার মহাসমাবেশ সফল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অধীন সংশ্লিষ্ট ইউনিট কমিটির নেতাদের সাথে বৈঠক করে একই নির্দেশনা দিতে বলা হয়েছে।

তবে বৈঠকে উপস্থিত নেতারা জানান, এই যৌথ সভায় কোন জেলা বা মহানগর কত লোক নিয়ে মহাসমাবেশে যোগ দিবে তারা একটি প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও সমাবেশ সফল করতে একাধিক উপ-কমিটি নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী বৈঠকে এসব উপ-কমিটি গঠন করা হতে পারে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমরা এ পর্যন্ত চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় তিনটি সমাবেশ করেছি। এই অভিজ্ঞতা ঢাকার মহাসমাবেশে কাজে লাগবে। তবে আমরা সরকারের ফাঁদে পা দেব না। যেকোন মূল্যে ঢাকায় সমাবেশ করা হবে।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বলেন, ‘আগামী ১০ ডিসেম্বরের আগে ও পরে বিএনপি অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। দলের হাই-কমান্ড অনেক ভেবে চিন্তে সিদ্ধান্তগুলো নিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে ১০ ডিসেম্বরের আগেই সিদ্ধান্ত গুলো কার্যকর হবে।

দলীয় সংসদ সদস্যদের পদত্যাগ

১০ ডিসেম্বরের আগে জাতীয় সংসদ থেকে দলটির সংসদ সদস্যরা পদত্যাগ করবেন বলে একটি পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ সরকারের সঙ্গে সব সম্পর্ক শেষ করে একদফা আন্দোলনের জন্য দলটি প্রস্তুতি নিচ্ছে। তবে বিএনপির মাত্র ছয়জন সংসদ সদস্য পদত্যাগ করলে বর্তমান সংসদে কী প্রভাব পড়বে তা এখনও পরিস্কার নয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ এতে ঠিক কতটুকু সমস্যায় পড়বে বা চাপে পড়বে তা বোধগম্য নয়। ১০ ডিসেম্বর বিএনপির কর্মসূচি ঘিরে দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এটা বেশ স্পষ্টই দেখা যায়। শেষ পর্যন্ত বিএনপি নেতাদের ১০ ডিসেম্বর নিয়ে বক্তব্য ফাঁকা বুলি, নাকি সত্যি সত্যি রাষ্ট্র ক্ষমতার দিকে নিয়ে যাবে সেটি সময়ই বলে দিবে।

একদফা কঠোর আন্দালন

বিএনপির স্থায়ী কমিটির এক প্রভাশালী সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘১০ ডিসেম্বরে নতুন কর্মসূচি আসবে। সেক্ষেত্রে চলমান যে যুগপৎ আন্দোলনের প্রক্রিয়া চলছে, তার বাস্তবায়ন দেখা যেতে পারে। এই সমাবেশ থেকে বিক্ষোভ, মিছিল,পথসভা, লিফলেট বিতরণ কর্মসূচি ছাড়াও নির্বাচন কমিশন ও সচিবালয় ঘেরাও-এর মতো কঠোর কর্মসূচিও আসতে পারে; তবে সেটি পরিস্থিতি বিবেচনা করে।

দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মনে করেন, বিএনপি জনগণের সংকটের সমাধান ও নাগরিক ইস্যুতে ধারাবাহিক আন্দোলনে রয়েছে। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি আসতে পারে বা বিরতি দিয়ে আবার শুরু হতে পারে।

শামসুজ্জামান দুদু বলেন, ‘নতুন কর্মসূচি কী আসবে- তা এখনই বলা যাচ্ছে না। আমাদের দলের স্থায়ী কমিটি এ বিষয়ে বৈঠক করবে। তারা আলোচনার মাধ্যমে কর্মসূচি নির্ধারণ করবে। তবে এটা বলা যায়, শান্তিপূর্ণ কর্মসূচি আসবে; যদি সরকার কর্মসূচিকে ধ্বংসাত্মক পরিস্থিতির দিকে ঠেলে না দেয়।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com