বিএনপিকে ১০ ডিসেম্বর সমাবেশ করতে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চরমনোইয়ের পীর তথা ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করীম।
বিএনপি কার্যালয়ের সামনে সহিংসতার নিন্দা করে বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, সভা সমাবেশ করার সাংবিধানিক অধিকার আওয়ামী লীগ সরকার হরণ করেই যাচ্ছে। এর ধারাবাহিকতায় আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিরোধীদলের সমাবেশকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি তৈরি করেছে।
নিন্দা জানিয়ে চরমোনাইয়ের পীর বলেছেন, যেভাবে হামলা-মামলা, ধরপাকড় ও গুলি করে বিরোধী মতের নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে, তা অকল্পনীয়। বহুদলীয় রাজনীতি এবং ক্ষমতাসীন দলের কর্মকাণ্ডের বিরুদ্ধে মিছিল-সমাবেশ করা, এমনকি ক্ষমতা পরিবর্তনের চেষ্টা করা বাংলাদেশের সংবিধান সম্মত।












