• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ১:১৫
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ১:১৫

966632596

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

১০ দলীয় নির্বাচনী ঐক্যে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। ফলে এই জোট আবারও ১১ দলীয় নির্বাচনী ঐক্যে পরিণত হলো।

শনিবার (২৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, এ দিন সন্ধ্যায় লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজার রহমান ইরানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের নেতাদের সাথে বৈঠক করেন। বৈঠকে জামায়াতের সহাকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এটিএম মা’ছুমের সভাপতিত্বে ১০ দলের নেতারা উপস্থিত ছিলেন।

পরে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনী ঐক্য থেকে বের হয়ে যায়।

এদিন এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ‘ইসলামের মৌলিক নীতির বিষয়ে জামায়াতে ইসলামীর অস্পষ্ট অবস্থান ও রাজনৈতিক আস্থাহীনতার কারণে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com