• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১২ অক্টোবর গণসমাবেশের আগেই পদত্যাগ করুন: শাহজাহান

প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ৯:৫৮
আপডেট: বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ৯:৫৮

96600023542

১২ অক্টোবর গণসমাবেশের আগেই পদত্যাগ করুন: শাহজাহান

আগামী ১২ অক্টোবরে চট্টগ্রামের গণসমাবেশের আগেই সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। বুধবার (৫ অক্টোবর) চট্টগ্রামের কাজির দেউড়ি সংলগ্ন নাসিমন ভবনস্থ এক সভায় তিনি এ আহ্বান জানান।

মোহাম্মদ শাহজাহান বলেন, ভোট ডাকাতি ও জনগণের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বন্ধের জন্য ঐক্যবদ্ধ হয়েছে জনগণ। তাই আমি আহ্বান করবো যদি শুভবুদ্ধি থাকে তাহলে আগামী ১২ অক্টোবর চট্টগ্রামের গণসমাবেশের আগেই পদত্যাগ করুন।

আওয়ামী লীগ সরকার দেশ-বিদেশে অবাঞ্ছিত উল্লেখ করে তিনি আরও বলেন, আজকে আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ একটি দখলদার সরকার হিসেবে পরিচিত পেয়েছে। পাশাপাশি তারা যে প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে বিএনপিসহ বিরোধী মত দমন করছে তা বিশ্ববাসীর কাছে স্পষ্ট। এই আওয়ামী লীগকে এখন কেউ বিশ্বাস করে না। অনেক আগেই দেশের জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগ সরকার মেগা উন্নয়নের নামে দুর্নীতি করেছে। বিদ্যুৎ উৎপাদনের নামে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে। বিভিন্ন প্রজেক্ট নেওয়ার মূল উদ্দেশ্য ছিল দুর্নীতি। যার কারণে জনগণের দুর্ভোগ লাঘব হয়নি। গতকাল সারাদেশে জনগণকে অন্ধকারে ঠেলে দিয়েছে।

সভাপতির বক্তব্যে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, চট্টগ্রামের মাটি থেকে শেখ হাসিনা সরকারের পতনের ডাক দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর যে সমাবেশ হবে সে সমাবেশ লোকে লোকারণ্য হবে। আমাদের সবাইকে সে সমাবেশে সুশৃঙ্খলা বজায় রাখতে হবে। ইনশাআল্লাহ ১২ অক্টোবর রাজপথে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করবে এই সরকারের দিন শেষ।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com