• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণা করেনি : মোস্তফা জামাল হায়দার

প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১:৫৬
আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১:৫৬

9655529 3

১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণা করেনি : মোস্তফা জামাল হায়দার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের মিত্র ১২ দলীয় জোটের পক্ষ থেকে কোনো প্রার্থিতা ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

তিনি বলেন, সম্প্রতি যশোর-৫ আসনে জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে তাদের দলের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে- যা কিছু কিছু মিডিয়ায় ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। কারণ, ১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণার ব্যাপারে এখনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

সোমবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে জোট প্রধানের কার্যালয়ে ১২ দলীয় জোটের এক জরুরি সভায় মোস্তফা জামাল হায়দার এসব কথা বলেন।

১২ দলীয় জোট প্রধান বলেন, আমরা আশা করছি, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যথাসময়ে ফ্যাসিবাদবিরোধী বাংলার গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com