• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১২ ফেব্রুয়ারির পর চাঁদাবাজদের চ্যাপ্টার ক্লোজড: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৬
আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৬

9600009

১২ ফেব্রুয়ারির পর চাঁদাবাজদের চ্যাপ্টার ক্লোজড: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
আগামী ১২ ফেব্রুয়ারি সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চাঁদাবাজদের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ ( দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন, চাঁদাবাজ আর হাসনাত এক সঙ্গে চলতে পারেনা। যে-ই অপরাধ কার্যক্রম করবে কাউকেই ছাড় দেব না, এমনকি আমার বাপও যদি অপরাধ করে তাকেও ছাড় দেব না, সবার জন্য যে আইন আমার বাবার জন্যও একই আইন।

মঙ্গলবার ( ৩ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের জাফরাবাদ গ্রামে একটি নির্বাচনি উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, অনেকেই আছে ঋণখেলাপীদের বিরুদ্ধে সাহস পাইনি কথা বলার। আজ দেখলাম আসলাম চৌধুরী ১৭০০ কোটি টাকার ঋণ খেলাপী নিয়ে মনোনয়ন পেয়েছে, আপিল বিভাগ বলছে তুমি নির্বাচন করো কিন্তু ফলাফল স্থগিত থাকবে। আসলাম চৌধুরীর বিরুদ্ধে কেউ সাহস পায়না কথা বলার, দেবিদ্বার উপজেলা ঋণ খেলাপীদের বিরুদ্ধে কথা বলে শুরু করেছে, এখন অন্য উপজেলা শুরু করবে। আগামী নির্বাচনে একটা ঋণখেলাপীও অংশ নিতে পারবেনা। কারণ আমরা পথ দেখাই দিয়েছি যে চোর এভাবে ধরতে হয়। ১৩ তারিখ যে সূর্য উঠবে তা হবে ঋণখেলাপী মুক্ত সূর্য, ১৩ তারিখ যে সূর্য উঠবে তা হবে ব্যাংক ডাকাত ও চাঁদাবাজমুক্ত সূর্য।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বারে বারে ঘুঘু ধান খেয়ে যাবে, এটা হবেনা। ধরা তোমাকে পড়তে হবে, আজকে না হয় কালকে। ২০০৮ সালেও খাইছে, ২০১৮ সালেও খাইছে। এবার ভাবছিল সবাই ভুলে গেছে। বুঝে নাই যে হাসনাত আন্তা (মাছ ধরার ফাঁদ) ফেইলা বইসা আছে। আগামী ৫ বছর এমন কাজ করবো, আপনারা আমারে খুঁজে বের করবেন।

তিনি আরও বলেন, ১২ তারিখ যারা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন আপনারা সাবধান হয়ে যান, আপনাদের ঘুম হারাম করে ফেলবে এই জনতা। এই জনতা রুখে দাঁড়ালে পালানোর জায়গা পাবেন না।

এর আগে সকাল থেকে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলার নবীয়াবাদ, মোহনপুর, জাফরাবাদ ও বাহ্মণখাড়া ধামতীসহ বিভিন্ন এলাকার নির্বাচনি সভায় বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ, বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী মোজাফফর আহমেদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com