• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৪ দলীয় সরকার দেশকে তছনছ করে দিয়েছে : দুদু

প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ১১:৩১
আপডেট: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ১১:৩১

9662541

১৪ দলীয় সরকার দেশকে তছনছ করে দিয়েছে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ১৪ দলীয় সরকার দেশকে তছনছ করে দিয়েছে। ছাত্রদের আশার আলো ফুটাতে হবে। ছাত্ররা জেগে উঠলে এই সরকারের পতন নিশ্চিত হবে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের খুলনা জেলা ও মহানগর শাখা এই সমাবেশের আয়োজন করে।

এ সময় দুদু বলেন, প্রধানমন্ত্রী বলেছে যে ভোট চোরদের মানুষ পছন্দ করে না। দুর্নীতিবাজদের মানুষ পছন্দ করে না। তাহলে আপনি কেন ক্ষমতায় আছেন? দেশ থেকে ১০ থেকে ১২ হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। রাশেদ খান মেনন এ সরকারেরই অংশ। তিনি তো এই সরকারের মন্ত্রী ছিলেন। তিনি বলেছিলেন, আমি নির্বাচিত না প্রধানমন্ত্রীও নির্বাচিত না। অথচ তারা (আওয়ামী লীগের নেতারা) বলেছে আমরা কেয়ারটেকার সরকারকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছি। এটা কি মগের মুল্লুক?

সরকা‌রের উদ্দেশ্যে কৃষক দ‌লের সা‌বেক এই আহ্বায়ক বলেন, এই দেশের কৃষক শ্রমিক ছাত্র সবাই মিলে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করেছিল। আপনারা বললেই বাতিল হয়ে গেল? এটা আমরা মানি না। এটা এদেশের কোন মানুষই মানে না। ভালোই ভালোই ক্ষমতা ছেড়ে দেন। আর যদি ক্ষমতা না ছাড়েন তাহলে উত্তাল সাগরের মতো যে আন্দোলন তৈরি হবে সেই আন্দোলনে আপনাদেরকে এমনভাবে বিদায় নিতে হবে যে কল্পনাও করতে পারবেন না। তখন এই দেশে কৃষক শ্রমিক সাধারণ জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

তিনি ব‌লেন, গণতন্ত্র রক্ষায় ছাত্রদলের ভূমিকা অনেক। অপরদিকে অন্য ছাত্র সংগঠন আছে যারা ক্ষমতায় আছে। তারা শিক্ষাকে কলুষিত করেছে ভয়ঙ্করভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে দেশে। ছাত্রদল কিন্তু তার বিপরীত। ছাত্রদল সবসময় দেশের মানুষের পাশে ছিল, আছে, থাকবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবসময় কাজ করে গেছে, এখনো যাবে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বর্তমান শাসক বাংলাদেশকে তছনছ করে ফেলেছে। এই দেশকে বাঁচাতে হলে ছাত্রদেরকে জেগে উঠতে হবে। এটা শুধু বিএনপি বিশ্বাস করে না সারাদেশের মানুষ বিশ্বাস করে ছাত্ররা জেগে উঠলে এই দেশ আবারো গণতন্ত্র ফিরে পাবে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, এ সরকারকে বিদায় করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বের করে আনব। দেশ নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনবো এবং আগামী বছর ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব তখন কোন অবৈধ জুলুমবাজ সরকার এদেশে থাকবে না।

খুলনা ছাত্রদল সভাপতি ইসতিয়াক আহমদ ইস্তির সভাপতিত্বে উপস্থিত ছিলেন আজিজুল বারী হেলাল, বিশেষ অতিথি এ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর আহ্বায়ক আমির এজাজ খান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com