• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৫ বছর পর সুষ্ঠ নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই: মির্জা ফখরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:২২
আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:২২

960001

১৫ বছর পর সুষ্ঠ নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৫ বছর পর দেশে একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে, জালিয়াতির আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দীর্ঘ ১৫ বছর পর দেশে একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাস্তব সুযোগ তৈরি হয়েছে। এবার জনগণ প্রকৃত অর্থেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে এবং এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের ফারাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে দায়িত্বে থাকা সরকার একটি নিরপেক্ষ সরকার হিসেবে কাজ করছে। এই সরকারের লক্ষ্য একটি সুন্দর, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। ভোটের মাধ্যমে জনগণ যাদের নির্বাচিত করবে, তারাই সরকার গঠন করবে- এটাই বর্তমান সরকারের উদ্দেশ্য।’

তিনি আরও বলেন, ‘জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত হলে এবং সবাই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করলে এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন।’

এ সময় জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘টেলিভিশন, অনলাইন ও পত্রিকায় জামায়াতের নেতারা বর্তমানে নানা বক্তব্য দিচ্ছেন। তবে তাদের আগে প্রশ্ন করা উচিত- দেশের স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা কী ছিল।’

মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে আপনারা কোথায় ছিলেন? কাদের পক্ষে কাজ করেছিলেন? একাত্তরে জামায়াতে ইসলামী পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা যেমন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ২০২৪ সালকে ভুলবো না, তেমনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকেও ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। যুদ্ধের মাধ্যমেই আমরা এই দেশের স্বাধীনতা অর্জন করেছি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com