• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৯৬ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা জাতীয় পার্টির

প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৮:২৯
আপডেট: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৮:২৯

965985 6

১৯৬ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা জাতীয় পার্টির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৬ আসনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)। এছাড়া আরও দুজন প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রয়েছে। ফলে মোট ১৯৮ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যানকুয়েটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, দলের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

জিএম কাদের জানিয়েছেন, ‘১৯৬ জন বৈধ প্রার্থী পেয়েছে জাতীয় পার্টি। এর মধ্যে ৬ জন নারী প্রার্থী আছেন। পরবর্তীতে আরও ২-৩ জনকে বৈধ তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে।’

সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের সময় ‘প্লেয়িং ফিল্ড’ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। নানা পন্থায় আমাদের রাজনীতি থেকে দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে। আমরা সুষ্ঠু লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না।’

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আসন্ন গণভোট নিয়ে সতর্ক করে সবাইকে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এই গণভোট সংবিধানবিরোধী, বাস্তবায়ন হলে দেশ অস্থিতিশীলতার দিকে যাবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com