• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একটি কলঙ্কিত দিন : অধ্যাপক মুজিবুর রহমান

প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ৪:৫১
আপডেট: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ৪:৫১

96663256 10

১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একটি কলঙ্কিত দিন : অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একটি কলঙ্কিত দিন। একটা স্বাধীন দেশের মানুষ হিসেবে তারা স্বাধীনভাবে বসবাস করবে, নির্ভয়ে-নির্দ্বিধায় নিজের মত প্রকাশ করবে, ন্যায়ের পক্ষে কাজ করতে পারবে, অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করতে পারবে। অথচ ১৯৭৫ সালের আজকের এই দিনে সকলের গলা টিপে ধরে কণ্ঠকে রোধ করা হয়েছিল।

তিনি বলেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বাতিল করে একটি মাত্র দল বাকশাল কায়েম করেছিল। বাকশাল কায়েমের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী সরকার বাংলাদেশে স্বৈরাচারী শাসন কায়েম করেছিল। মূলত তারা নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যই বাকশাল কায়েম করেছিল।

আজ বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর একটি মিলনায়তনে ‘বাকশাল প্রতিষ্ঠা ও গণতন্ত্র হত্যা’র প্রতিবাদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, অধ্যাপক নুরুন্নবী মানিক, আব্দুর রহমান, মোহাম্মদ রফিকুন্নবীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশের তৎকালীন ক্ষমতাসীনরা দেশটাকে মগের মুল্লুক মনে করে লুটপাট, ধর্ষণ, রাহাজানি শুরু করে দেশটাকে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে গিয়েছিল। লুটপাট করার পরে তাদের দুর্নীতি ঢাকতে তারা সব গুদামে আগুন লাগিয়ে দিত, যেন তাদের দুর্নীতির কোনো প্রমাণ না থাকে। এমন কোনো অপকর্ম ছিল না যা তারা করতে বাদ রেখেছিল। ৭৫ সালের বিভীষিকার মতো দেশে আজ গণতন্ত্র নাই, অর্থনীতিও শেষ, দেশে এখন জুলুমতন্ত্র চলছে।

তিনি বলেন, ‘বাকশাল কায়েম করে, গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ দেশ ও জাতির যে ক্ষতি করেছিল জনগণ নতুন করে তা আর দেখতে চায় না। আমরা দেখতে চাই মানুষ নিজেদের অধিকার ফিরে পেয়েছে, দুবেলা-দুমুঠো খেয়ে শান্তিতে বসবাস করছে। এজন্য আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই।’

সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘আজকে ক্ষমতাসীন আওয়ামী সরকার বাংলাদেশকে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে। আজকে বিরোধী দলের উপর নিয়মিত জুলুম নির্যাতন ও গ্রেপ্তার চলছে। জামায়াতে ইসলামীকে তার রাজনৈতিক অধিকার দেওয়া হচ্ছে না। জামায়াতের অফিসগুলো বন্ধ রাখা হয়েছে, নেতাকর্মীদের যেখানেই পাচ্ছে সেখানেই অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে। তাদেরকে ঘরের মধ্যেও স্বাভাবিকভাবে পাওয়া গেলে তাদেরকে নাশকতার মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। দাড়ি টুপি দেখে জামায়াত ভেবে সাধারণ মানুষকেও রাস্তা থেকে গ্রেপ্তার করা হচ্ছে। যখন এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে দেশ বাঁচানোর আন্দোলনে ঐক্যমত পোষণ করছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com