• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

২৩ মে ২০২৩ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি’র উদ্যোগে পদযাত্রা কর্মসূচি

প্রকাশ: রবিবার, ২১ মে, ২০২৩ ৯:৫৫
আপডেট: রবিবার, ২১ মে, ২০২৩ ৯:৫৫

bnp 10

২৩ মে ২০২৩ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি’র উদ্যোগে পদযাত্রা কর্মসূচি

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবী বাস্তবায়নে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি’র উদ্যোগে আগামী ২৩ মে ২০২৩, মঙ্গলবার বেলা ২-৩০ টায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে পদযাত্রা কর্মসূচির স্থান —
২৩ মে ২০২৩, মঙ্গলবার বেলা ২-৩০ টায়=পদযাত্রা (গাবতলীস্থ বাগবাড়ী আইএফআইসি ব্যাংকের সামনে থেকে টেকনিক্যাল ও কল্যাণপুর বাসস্ট্যান্ড হয়ে শ্যামলী শিশু মেলা’র বাম পাশ দিয়ে পঙ্গু হাসপাতালের সামনে দিয়ে ৬০ ফিট রাস্তা পর্যন্ত)
পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে পদযাত্রা কর্মসূচির স্থান —
২৩ মে ২০২৩, মঙ্গলবার বেলা ২-৩০ টায়=পদযাত্রা (ধানমন্ডিস্থ বাংলাদেশ মেডিক্যাল থেকে শুরু করে সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সাইন্স ল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে পর্যন্ত)
পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ^র চন্দ্র রায়।
ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিকে সফল করার আহবান জানানো হলো।

96665874 6

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com